Skip to content
🤖 Chat with our bot about faith ☪️, life 🌍 & books 📖 Chat Now
English PDFs Search
Home » PARADOXICAL SAJID-1 pdf download

PARADOXICAL SAJID-1 pdf download

Book Title Paradoxical Sajid 1
Book AuthorArif Azad
Total Pages165
Book Views
LanguageBengali
Book DownloadPDF Direct Download Link
Get HardcoverClick for Hard Similar Copy from Amazon

Paradoxical Sajid-1 (প্যারাডক্সিক্যাল সাজিদ-১)

Paradoxical Sajid-1 (প্যারাডক্সিক্যাল সাজিদ-১)

Writer: Arif Azad

No. 1 Bestselling book in Bangladesh…

এ লেখকের কথা
সময় পাল্টেছে। পাল্টেছে যুগ আর মানুষের চাহিদা। সাথে সাথে মানুষের মধ্যে জানার আকাঙ্খাটাও বেড়েছে অনেক। পরিবেশ, সমাজ, রাজনীতি, ধর্ম- সবকিছু নিয়ে আমরা এখন সদা তৎপর। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছি সবাই। এই চলার পথে নানান মানুষের, নানান মতের সাথে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত। এই মত, পাল্টা মতের বিচার-বিশ্লেষণ, দ্বন্দ্ব-প্রতিদ্বন্দ্বিতায় কারো বিশ্বাস পাল্টে যাচ্ছে, কারো বা সুদৃঢ় হচ্ছে আগের চেয়ে। এমনই সময়ের বাঁকে, ইন্টারনেট আর প্রযুক্তির কল্যাণে আমরা নতুন অনেক কিছুই জানছি, যা হয়তো আগে জানতাম না। এই জানাটা আমাদের কাউকে আত্মবিশ্বাসী করছে, কাউকে করছে সংশয়বাদী। প্রতিনিয়ত মনের মধ্যে জন্ম নিচ্ছে নানান প্রশ্ন। মাথার মধ্যে ঘুরপাক খায়, কিলবিল করে এসব প্রশ্ন। ‘এটা কি সত্যিই এরকম? এটা এমন কেনো? এটা আসলে কি হতে পারে?’ এই জাতীয় নানান রকম প্রশ্নবাণে আমরা প্রায়ই জর্জরিত হই ।
তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশুনা করতে গিয়ে আমিও নিজেও এসবের মুখোমুখি হই । এসবের উত্তর খুঁজতে নিজেকে ডুবিয়ে রাখি । জ্ঞানরাজ্যে পদার্পন করি জানার-শেখার আশায়।
একসময় ভাবলাম, এই প্রশ্নগুলো তো আমার একার নয়, আমার মতো অনেকের। আমি যতোটুকু জেনেছি আর বুঝেছি তা অন্যদের জানিয়ে দেওয়া আমার কর্তব্য। এই কর্তব্য পালন করতে গিয়ে একসময় কলম হাতে নেমে পড়ি। আমি সম্পূর্ণ জানি না। অনেক কিছুই আমার অজানা তবে, যেটুকু আমি জেনেছি তা অন্যদের জানাতে আমি সামনে নিয়ে এলাম ‘সাজিদ’ কে। সাজিদ তার সাধ্যমতো প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করে। সাজিদ জানে তার অনেক সীমাবদ্ধতা আছে। তবুও সে তার সামর্থের সবটুকু দিয়ে বলে যায় ৷ এভাবেই সাজিদ এগিয়ে যায়
লেখাগুলো কখনো মলাটবদ্ধ হবে তা আমি ভাবিনি। এই লেখা মলাটবদ্ধ হবার পেছনে যার অনুপ্রেরণা, ভালোবাসা আর সহযোগিতা অপরিসীম, সেই শ্রদ্ধেয় নাসির ভাইকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। নবীন একজন লেখকের বই প্রকাশ করে গার্ডিয়ান পাবলিকেশন্স আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। লেখালেখির মূল অনুপ্রেরণা সম্মানিত পাঠকবৃন্দকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এই প্রয়াশটুকু যাদের জন্য, বইটি যদি তাদের সামান্য উপকারেও আসে, তবেই আমার-আমাদের শ্রম সার্থক হবে।
আরিফ আজাদ চট্টগ্রাম

PARADOXICAL SAJID-1

To read more about the Paradoxical Sajid 1 book Click the download button below to get it for free

or

Report broken link
Support this Website

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

You are reading pdf file online

Loading PDF, please wait...
Error: The PDF file could not be loaded. Please try again later.